আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় ৫টি।,

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৬৮৬ মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা। যেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে।

এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ বিজয় দিবসে এতিমখানায় উন্নত খাবার না পাওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি উদ্যোগে এতিমখানার শিশুদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা থাকার কথা থাকলেও সিরাজগঞ্জের একটি এতিমখানায় সে ধরনের কোনো আয়োজন দেখা

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ৩ জানুয়ারি শুক্রবার ‍দিবাগত রাত সাড়ে ৩টায়

মস্কোয় ড্রোন হামলায় ব্যাহত বিমান চলাচল, বাতিল ১৪০ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন

মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়েছে পিএম অফিসের জন্য’

অনলাইন ডেস্ক: ‘মুনিয়ার ঘটনায় তৌহিদ আফ্রিদি রেহাই পেয়ে গেছে পিএম অফিসের জন্য’ এমন কথা কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিনের সঙ্গে তৌহিদ আফ্রিদি নিজেই বলেছিলেন। তাহমিদ সামিন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোরিকশা ও লোহার পাইপবোঝাই করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

যুদ্ধবিরতির ঘোষণায় আশার আলো, অর্থনীতিতে এখনো অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কিছুটা স্বস্তির আভাস মিললেও বাংলাদেশের অর্থনীতিতে এখনো শঙ্কা কাটেনি। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধের সম্ভাবনা এবং জ্বালানির মূল্যবৃদ্ধির