আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে পিরোজপুর পৌরসভার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় গণসংযোগ করেন মাসুদ সাঈদী। এসময় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার হাত ধরে জামায়াতে যোগ দেন।

গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ।

স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।

তিনি বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগস্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা। বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবে-আমরা আমাদের স্বাধীনতা এবং বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।

এর আগে গত ১৪ এপ্রিল গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত ইসলামীর দাওয়াতি কার্যক্রমে সাড়া দিয়ে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী দলটিতে যোগদান করেন। জানা গেছে, দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কুমারপাড়ার বেশ কিছু সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালান জামায়াতের নেতাকর্মীরা। এসময় অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো আ. লীগ নেতার পিস্তল, মামলা দুর্বল করতে এজাহারে হয়ে গেল ‘পিস্তলসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানাধীন দক্ষিণ কল্যাণপুর এলাকা থেকে গত ২০ ডিসেম্বর ভোরে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি, বিদেশি মদ, পাসপোর্টসহ গ্রেফতার করা হয় কার্যক্রম

জেলখানা থেকে পালালো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি

নিজস্ব প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছে। গত ৫ আগস্টের পরে এ ঘটনা ঘটলেও ৬ মাস পর

ডাকসুর মিছিলে স্লোগান ‘তারেক রহমান জানেন নাকি, রেজাউল খুনের নায়ক আপনি’

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে এক জামায়াত নেতা নিহতের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে আয়োজিত

হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধে আটক ১

রেজাউল ইসলাম, হাতীবান্ধা (লালমনিরহাট): লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকের ওপর হামলা ও থানা অবরোধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহফুজার রহমান বিপ্লব (৩০) নামে একজনকে গ্রেফতার

কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক: কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই

রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: “পৃথিবীকে যেমন পেয়েছো, তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো” অঙ্গিকার কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের ১৩ তম ত্রৈবার্ষিক কাউন্সিল