আরও কম দামে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে ভারত

নিজস্ব প্রতিবেদক: উৎপাদিত পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য ১০০ ডলার পর্যন্ত কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ থাকলেও বর্তমানে তা কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত।

রবিবার (৫ জানুয়ারি)। সন্ধ্যায় পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে ভারত। এটি গতকাল সোমবার থেকে কার্যকর হয়।

ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার বলেন, ‘এত দিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল ৪০৫ মার্কিন ডলার। এর কমে কোনো এলসি গ্রহণ করছিল না। সেই অবস্থা থেকে বর্তমানে রপ্তানি মূল্য ১০০ ডলার করে কমিয়েছে ভারত সরকার।

এখন থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে এলসি গ্রহণ করা হবে। তবে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে শুল্ক যেটি রয়েছে সেটি আগের মতোই রয়েছে।

জানা গেছে, দেশের বাজারে দেশীয় মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় পণ্যটির দাম অনেকটাই ক্রেতার নাগালে চলে এসেছে। এতে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমেছে।’

এর ফলে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছিল আমদানিকারকদের। এমন অবস্থায় লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ায় পেঁয়াজের আমদানি অনেকটাই কমে এসেছে।

অন্যদিকে ভারতের বিভিন্ন প্রদেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম অনেকটাই কমে এসেছে। তবে দাম কমলেও পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারিত থাকায় প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতে রপ্তানি শুল্ক দিতে হতো ১০ টাকার মতো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেলের লাইনে রাজধানী অচল: বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত যানজট

রেশনিং প্রত্যাহারের পরও রাজধানীতে জ্বালানি তেলের সংকট ও ভোগান্তি কমেনি। ঈদের ছুটির মধ্যেই ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সারি, কোথাও কোথাও পাম্প বন্ধ এবং তেল

যেসব অপরাধে সাজা পেলেন হাসিনা ও কামাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন

জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।

‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ প্রণয়ন ও জারি করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ডেস্ক রিপোর্ট: জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ