আরও কমল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডার এখন পাওয়া যাবে ১ হাজার ২৪১ টাকায়, যা গত মাসের তুলনায় ২৯ টাকা কম।

মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সেপ্টেম্বরের নির্ধারিত ১ হাজার ২৭০ টাকার পরিবর্তে এবার ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে আগস্ট মাসে দাম কমানো হয়েছিল ৯১ টাকা, তখন ১২ কেজির সিলিন্ডার বিক্রি হতো ১ হাজার ২৭৩ টাকায়। একই সময়ে অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমে দাঁড়ায় প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা।

এ বছরের জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরের মাসে (জুলাই) ২৩ কেজির সিলিন্ডারের দামও কমানো হয় ৩৯ টাকা। তখন ১২ কেজির দাম দাঁড়ায় ১ হাজার ৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম কমে ৬২ টাকা ৪৬ পয়সা হয় প্রতি লিটার।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ১০ দিনব্যাপী তারুণ্যর মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা: বাঁশখালীর দুই জেলে নিখোঁজ, চারদিনেও খোঁজ মেলেনি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই জেলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। বড় জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে

শাহজাদপুরে খাজনা খারিজ না দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাসেল সরকার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ১৯.০৯ একর জমির

তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ

তাড়াশ প্রতিনিধি: শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও গোপনে তাড়াশের ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে

বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের