আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি), দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র‍্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। পরিদর্শন শেষে ফেসবুকে তার অভিজ্ঞতার কথা জানান তিনি।

সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)। ‘হাই ভ্যালু’ বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআইয়ের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে।

অন্য এক পোস্টে অর্ক বলেন, এখানে বন্দি ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে ১১৩ নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বাঁ সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা ২৪ ঘণ্টা চালু থাকে।

তিনি আরো লেখেন, এই সেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম। একই লাইনের ১১৭ নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে ১০৪ নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি। ১০৪-এর পরে ১০৫ নম্বর সেল। এর পরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর ১০৬। এ ছাড়া আরো অনেক রুমে আমাকে রাখা হয়।

জানা গেছে, ভারতীয় এই সাংবাদিক ‘ইনস্ক্রিপ্টি ডটমি’ নামে একটি গণমাধ্যমের সম্পাদক। এর আগে, তিনি আনন্দবাজার ও নিউজ এইটিন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

এদিকে গুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার (আওয়ামী লীগ সরকার) আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা (আয়নাঘর) তার একটা নমুনা।

শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো: আসাদুজ্জামান কে পেশাগত অসাদারণের কারণ

খামেনির দেশত্যাগের গুঞ্জন, এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ

লাল পতাকা-লাল সংকেত উপেক্ষা করেই চলল ট্রেন, অতঃপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে রেলের গেটম্যানের লাল পতাকা ও স্টেশনের লাল সংকেত উপেক্ষা করে চলতে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি যানবাহনের ওপর উঠে যায়। এতে

শাহজাদপুরে অসচ্ছল শিক্ষার্থীরদের স্কুল ব্যাগ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহমুদ ,শাহজাদপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শাহজাদপুরে উপজেলায় ৮ মাস আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরনের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ এলজিডি’র অফিস থেকে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে” মাওলানা রফিকুল ইসলাম খাঁন

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন,মহাসড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে