আমেরিকা-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একজোট থাকবে ইরান-তুরস্ক!

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত সমীকরণের আবির্ভাব ঘটেছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী শক্তি-ইরান ও তুরস্ক। বিশেষজ্ঞদের মতে, এই ঐক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়, গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর মার্কিন চাপের প্রেক্ষিতে ইরান-তুরস্ক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। গাজাবাসীর প্রতি তুরস্কের ঐতিহ্যগত সহানুভূতির পাশাপাশি ইরানের প্রতিরোধমূলক নীতি এই জোটকে শক্তিশালী করেছে।

তুরস্ক ইতোমধ্যেই নিজস্ব সামরিক প্রযুক্তি—বাইরাক্তার ড্রোন, টাইফুন ক্ষেপণাস্ত্র, আথমাকা ক্রুজ মিসাইল এবং হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—উন্নয়নের মাধ্যমে একটি হেভিওয়েট শক্তিতে পরিণত হয়েছে। অপরদিকে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অটল প্রতিরোধের ইতিহাস গোটা বিশ্বে সুপরিচিত।

গাজা সংকট এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে মার্কিন হুমকির পরিপ্রেক্ষিতে সম্প্রতি মাস্কটে (ওমান)। ইরান ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচির মধ্যে ফোনালাপ এবং সরাসরি বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইরান এই আলোচনায় তুরস্কের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং জানানো হয়েছে, তুরস্ক এই সংলাপে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজ দেশেও একাধিক রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়েছেন। সম্প্রতি গাজা ইস্যুতে তার একাধিক শক্ত অবস্থান এবং কূটনৈতিক পদক্ষেপে তা স্পষ্ট হয়েছে। তিনি গাজা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুতি নিচ্ছেন এবং জোর দিয়ে বলেছেন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াই থেকে কখনোই সরে আসবে না তুরস্ক।,

বিশ্লেষকদের মতে, ইরানের স্থিরতা এবং তুরস্কের কৌশলগত দৃষ্টিভঙ্গি একত্রিত হয়ে এমন একটি বলয় তৈরি করতে চলেছে, যেখানে ইসরায়েল ও আমেরিকার প্রভাব ক্ষীণ হতে বাধ্য। এই ঐক্য হতে পারে পশ্চিমাদের আধিপত্য মোকাবিলায় মুসলিম বিশ্বের এক ঐতিহাসিক প্রতিরোধের সূচনা।

এছাড়া খবর রয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শিগগিরই ইরান সফরে যাচ্ছেন, যা এই দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তির নতুন জোট গঠনের সম্ভাবনা আরও বাস্তবতা পাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূমিকম্পে নিহত ৭, আহত দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, গাজীপুরে ১ জন,

কাজিপুরে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে

সম্মেলন ঘিরে দু’গ্রুপের সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর

শেয়ারবাজার থেকে ২০ হাজার কোটি লোপাট: নাম ঘুরেফিরে লোটাস কামাল, সালমানের

বিশেষ প্রতিবেদক: ২০০৯-১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির কথা দেশের মানুষ এখনো ভুলতে পারেনি। ওই ঘটনার অভিঘাতে লাখো সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হন, কেউ কেউ পথে বসেন। সরকারের

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি,শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও, নাম নেই অস্ত্র ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও, স্বীকারোক্তিতে নাম আসা

সলঙ্গায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে যৌথ সংবাদ সম্মেলন করেছে যুবদল, কৃষকদল ও ছাত্রদল।

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন