আমি নির্বাচিত হলে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশাআল্লাহঃ অধ্যক্ষ আলী আলম

আল আমিন: সদিয়া চাঁদপুর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড কর্তৃক আলোচনা সভায় অধ্যক্ষ আলী আলম বলেন, বিগত সময় যারা নির্বাচিত হয়েছিলেন তারা গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কোন কাজ করেনি । তারা মানুষের অর্থকে পুঁজি করে নিজেরা বিত্তশালী হয়ে দেশের বাহিরে বাড়ি করেছে। তিনি আরো বলেন ইনশা আল্লাহ আমাকে বিজয়ী করলে চর অঞ্চলের মানুষের মধ্যে কোন বৈষম্য রাখব না। আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করলে কেউ রডের বদলে বাঁশ দিয়ে আর দুর্নীতি করতে পারবে না ।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাক্তার সেলিম রেজা বলেন,এই এলাকার মানুষ ভ্যাট ও ট্যাক্স দেয় কিন্তু সরকারী সুবিধা পায় না।সরকারী বরাদ্দ কি কম ছিল? কম ছিল না কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে এমপি মন্ত্রী হয়েছে তাদের এই টাকা কোথায় গেল আমরা তার হিসাব চাই।আলী আলম নির্বাচিত হলে তিনি ঢাকায় রাজকীয় ভাবে থাকবেন না। আপনাদের প্রয়োজনে আমরা তাকে হাজির করব।

এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন বলেন,শহরে পড়াশোনা করে চাকরি হবে আর গ্রামে পড়াশোনা করলে চাকরি হবে না আমরা আর এই বৈষম্য রাখবো না।

টাঙ্গাইল সদর থানা জামাতের শূরা ও কর্ম পরিষদের সদস্য শওকত আলী বলেন,চর অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। সরকারি সকল ভ্যাট ট্যাক্স দিলেও সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত।

বিশেষ অতিথির বক্তব্য সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি আঃ আজিজ বলেন,আপনাদের ভাগ্য বদলের সময় এসেছে। সামনে জাতীয় নির্বাচনের সৎ দক্ষ ব্যক্তি আলী আলম ভাইকে এমপি হিসাবে বেছে নিন। আলী আলম ভাই আপনাদের চাঁদাবাজ সন্ত্রাস মাদক মুক্ত বেলকুচি চৌহালী এনায়েতপুর উপহার দিবে ইনশা আল্লাহ।

আব্দুর রহিমের সভাপতিত্বে ও নয়ন ইসলামের সঞ্চালনায় শুর হয়।

আরো উপস্থিত ছিলেন বেলকুচি থানা শিবিরের সাবেক সভাপতি এরশাদ আলী,

এনায়েতপুর থানা শিবিরের সভাপতি মাসুদ রানা,বেলকুচি উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমেইল।

থানা শিবিরের সাবেক সভাপতি ফয়সাল, সাবেক সেক্রেটারি আল আমিন, ইউনিয়ন জামায়াতের আমীর ডাক্তার আবু বক্কার, সেক্রেটারী আবু বনিক। জামায়াত নেতা রবিউল। শ্রমিক নেতা আ: হামিদ প্রমুখ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, সেই রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল। এ উদ্দেশ্যে নেপালের প্রধান

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

রায়গঞ্জে তিন ফসলী জমিতে কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জোর পূর্বক তিন ফসলী জমিতে নূর সীডর্স কোম্পানি তৈরির প্রতিবাদে ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার

সাবেক এমপি চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমোতি 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)‌, আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলামকে বৃহস্পতিবার সকাল ১১টারদিকে শাহজাদপুর চৌকি আদালতের হাজির করে ১০দিনের রিমান্ড চাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গান নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজানোকে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে ময়না আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার

বোমা মেরে ভেনেজুয়েলার মাদকবাহী নৌকা গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র, নিহত ৩

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার মাদকবাহী আরেকটি নৌকা বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌকাটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। খবর