আমি আওয়ামীলীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে আমার কোন সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি। রোববার(৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে নিজ বাস ভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর ৩২ নম্বরের মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি। এ ঘটনায় আমি কোন দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে। অপরদিকে, আজ রোববার বিকালে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি অংশ নেবেন বলেও জানান। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দিবাগত রাত একটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে (কবি নজরুল স্মরণি) কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে দুষ্কৃতকারীরা।

বাসার কেয়ার টেকার রাজু মিয়া জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেইট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাংচুর করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে, টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একইস্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম ওই আদেশ জারি করেন। রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় দুর্বৃত্তদের ইট-পাটকেল নিক্ষেপের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওমরাহ যাত্রীদের রেকর্ড ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি

বাঁশখালীতে তলাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা

পরীক্ষার হলে নকল নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঠিকানা টিভি ডট প্রেস: মাধ্যমিক পরীক্ষার হলে নকলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোলাগুলির একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং

ভূঞাপুরে মামলার বাদীকে থানা থেকে তাড়িয়ে দিলেন এসআই সুমন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি হতদরিদ্র পরিবারের টিউবওয়েলের পানি জমিতে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অনধিকার প্রবেশ করে মারপিট ও গ্রাম্য সালিশে হামলা

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: পাবনায় ট্রাকের ধাক্কায় চালকসহ ভ্যানে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়।

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো- ডাঃ শফিকুর রহমান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের