আমিরের অ্যাকাউন্ট হ্যাককারীর জামিন, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশনের পক্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই খন্দকার সালেহ্ আবু নাইম বুধবার তাকে আদালতে হাজির করেন এবং তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন জানান। তবে আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালতে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী মো. আলমগীর আদালতে যুক্তি তুলে ধরে জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত প্রথমে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে আদালত যুক্তিতর্ক পর্যালোচনা শেষে মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়। বঙ্গভবনের একজন আইটি কর্মকর্তা এই মামলায় জড়িত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। নিহতরা হলেন,

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত

রমজানে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম,মাংস ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

বেঁচে নেই শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে.

চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ তিনজন কারাগারে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক মারুফুর রহমান ফকির (৪৭)সহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আদালতে সোপর্দের পর আমলি

এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে