আমাদের অনুমতি ছাড়া মসজিদে আযান হবে না’ হুমকির প্রতিবাদ করায় হামলা ও ভাঙচুর

ডেস্ক রিপোর্ট:শেরপুরের নালিতাবাড়ীতে একদল নেশাগ্রস্ত ব্যক্তিদের হামলায় একটি মসজিদে ভাঙচুর ও ইমামসহ মুসল্লিদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, আমাদের অনুমতি ছাড়া আর আযান দেওয়া যাবে না।,

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (২ নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে—ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া—নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশে বলেন, “আজ থেকে এই মসজিদে আর আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আযান দেওয়া যাবে না।”

ইমাম সাহেব প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তিনজন মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করে হামলাকারীরা।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জমির মূল্য না দিয়ে গোপনে রেজিস্ট্রি, বিচার না পেয়ে ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছে

নজরুল ইসলাম: সম্পর্কের জেড়ে সুকৌশলে চাচার কাছ থেকে জমির মূল্য পরিশোধ না করে গোপনে দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গ্রাম্য সালিশী ও

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ। ইনসেট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করায়

ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় শিয়ালকোলের সাবেক ছাত্রনেতা লেবুর লিফলেট বিতরণ

নজরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে