আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দুইভাবে হয়। একটা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের সঙ্গে আপস করে। আরেকটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমি ভোটের জন্য খেটে খাওয়া জনতার কাছে এসেছি।

আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মাদক ব্যবসায়ী, মাদক কারবারিদের সঙ্গে জড়িত সবাইকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, আপনারা ভুল থেকে ফিরে আসুন, কর্মসংস্থানের প্রয়োজন হলে আমাদের জানান। দোকান, গরুর খামার বা অন্য কোনো বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া হবে।,

কিন্তু কেউ যদি মনে করে এখানে মাদক ব্যবসা বা সিন্ডিকেট চালাবে, তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হবে। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি আর জনগণ একসঙ্গে চলতে পারে না। রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেবীদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছে।

এখন তারা পালানোর পথ খুঁজছে। ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই তারা শেষ হবে। হাসনাত বলেন, আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন, তাকেও কোনো জায়গা দেওয়া হবে না। ছবি দেখিয়ে সম্পর্ক প্রমাণ করা যাবে না।

তিনি আরো বলেন, অতীতে নেতারা নির্বাচনের আগে সামান্য সহায়তা করে পাঁচ বছর জনগণের কাছে যেত না, এবার উল্টো হবে। প্রথম ১৫ দিন জনগণ আমাকে সাহায্য করবে, আর পরের পাঁচ বছর আমি জনগণের পাশে থাকব, ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবীদ্বার উপজেলা এনসিপি ভারপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম সরকারসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃবৃন্দ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগ নেত্রীকে রক্ষায় কোরআন ছুঁয়ে দুই লাখ টাকা চাঁদা নিলেন বিএনপি নেতা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের আলোচিত এক আওয়ামী লীগ নেত্রীকে রক্ষার আশ্বাস দিয়ে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরউদ্দিন খাঁন কোম্পানির বিরুদ্ধে।

আমজনতা দল নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনের ডাক তারেকের

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন। মঙ্গলবার (৪

বেলকুচিতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (৫ জানুয়ারি) দুপুরে

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি

টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

নিজস্ব প্রতিবেদক: উদারপন্থি থেকে বামপন্থি, কিংবা স্বতন্ত্র–নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাকে পরিবর্তন চোখে পরার মতো। টুপি, পাঞ্জাবি, ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক।