আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ-আম জনতা পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রফিকুল আমীন বলেন, ‘ডেসটিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকেই দিতে হবে, রফিকুল আমীনকে যদি ফেরত দিতে হয়, রফিকুল আমীনকে আগের বোর্ডে নিয়ে আসতে হবে। এমডির পজিশনে বসাতে হবে। ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেয়া এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার এক মাস পর থেকে আমি টাকা দেয়া শুরু করব।’

তবে কীভাবে টাকা দেবেন, তা ব্যাখ্যা করেননি রফিকুল আমীন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন সাজা শোনানো হয়, আমি তার আগে বলেছি, মাননীয় আদালত আমাকে যে সাজাই দেন, আমাকে পরিচালনা পরিষদে থাকার ব্যবস্থা করেন। আমাকে হুকুম দিয়ে দেন, আমি যাতে টাকাটা ফেরত দিই। আদালত আমাকে হুকুম দেননি, কারণ জানে আমাকে হুকুম দিলে আমাকে পরিচালনা পরিষদে রাখতে হবে। আমাকে পরিচালনা পরিষদ থেকে সরিয়ে দিয়ে সেখানে ১৭ জন এসেছে। সেখানে চারজন আছে বিগত সরকারের দেয়া।’

কারাগার থেকে বের হওয়ার পরে বর্তমান ব্যবস্থাপনা বোর্ড ডেসটিনির পরিচালনা বোর্ডে ঢুকতে দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে বোর্ডে নেয়া হচ্ছে না। বিদেশে পলাতক তিনজন পরিচালক আছেন, তারাই এই ষড়যন্ত্র করছেন। তারা সব টাকাপয়সা নিয়ে দেশ ছেড়েছেন।’

উল্লেখ্য, ডেসটিনি ২০০০ লিমিটেড ২০০১ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং প্রথম এক দশক সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করে। তবে বিভিন্ন আইনি জটিলতার কারণে পরবর্তী এক দশক ধরে তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল। এক সময় দেশজুড়ে কোম্পানিটির প্রায় ৪৫ লাখ গ্রাহক ছিল।

মূলত ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমীনসহ ডেসটিনির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক,) রাজধানীর কলাবাগান থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। এই দুটি মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রফিকুল আমীন এই মামলাগুলোতে দোষী সাব্যস্ত হন এবং কারাভোগ করেন।’

প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডেসটিনি ২০০০-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল ছাত্রদলের নেতা সুমন তালুকদার বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিয়ালকোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসনে

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

টাঙ্গাইলে অনিরাপদ ড্রাম ভোজ্য তেল ব্যবহার বন্ধ কর্মশালা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ক্রয়-বিক্রয় অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার নিরিখে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ও

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের নোটিশ

ডেস্ক রিপোর্ট: বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৫ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ