আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের লোক: বিএনপি নেতা আলতাফ

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে, তারা জামায়াতের লোক। আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি। আমি জামায়াতের বদনাম করছি না। আমি শুধু দু’টি জিনিসের তফাত দেখালাম।’

গত শুক্রবার (১৫ আগস্ট) জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। তার দেওয়া বক্তব্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।,

এ সময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?’ এর আগে গত মঙ্গলবার দুমকি উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে, তাদের নাম–ঠিকানা–ছবিসহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না।’

স্থানীয় বিএনপির উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরীর দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, ‘লঞ্চঘাট, বাসটার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি এক–এগারোর সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন, এখনো তা–ই করছেন।’

আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, ‘এ ধরনের আত্মঘাতী বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন, সে বিষয়ে আমি বোধগম্য নই। এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী অক্টোবরেই জাতীয় নির্বাচনের সিডিউল (তফসিল) ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ এম এম নাসির উদ্দীন। বাংলাদেশে নিযুক্ত

টাঙ্গাইল শহরে তীব্র শব্দ দূষণরোধে নেই পদক্ষেপ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা শহরে নানা মাত্রায় শব্দ দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা উপেক্ষা করে সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি ধীরে ধীরে কথা বলতে

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সরকারের গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার