আমরা বাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। তিনি বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।’

সোমবার রাতে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের লিখিত একটি বক্তব্য প্রকাশ করেছে। সেখানে এ কথা বলেন রাষ্ট্রদূত। লিখিত বক্তব্যে ইউসুফ রামাদান বলেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরায়েলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি।

তিনি বলেন, এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে এই বার্তা দেওয়া হয়েছে যে তোমরা একা নও। আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না। তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব।

ইউসুফ রামাদান আরও বলেন, ফিলিস্তিনের জনগণের পেছনে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম চালিয়ে যাবে। এই সংগ্রাম ততদিন চলবে, যতদিন না ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনো হাল ছাড়ব না। তাদের কাছে মাথা নত করব না। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

[শিক্ষা মূলক গল্প] সেই দিন থেকে, কারো কথা কানে তুলি না – কবির বিন সামাদ

  হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই

শেখ হাসিনার আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন?

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে।

আবারো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: দুই আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, স্থানীয় সময় শুক্রবার

বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর)

চারটি প্রদেশে ভাগ হচ্ছে দেশ!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনটি রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে অন্যান্য বিষয়ের