আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।

শনিবার ( ৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।,

জামায়াত আমির বলেন, বাংলাদেশ জাতি হিসেবে এখানে আমরা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান দশকের পর দশক বসবাস করে আসছি। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, সেখানে বাংলাদেশ বিশেষ স্থানে।

তিনি বলেন, আমরা যেমন আল্লাহ তায়ালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নিইনি, অন্য ধর্মাবলম্বীরাও ঠিক তাই। সবাই আল্লাহর ইচ্ছায় এখানে জন্ম নিয়েছেন। মানুষের সামনে বিভিন্ন ধর্মমত আছে। আল্লাহ মানুষকে বিচার বিবেচনা ও বিবেক দান করেছেন। মানুষ বিচার-বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে।

দাঈদের দায়িত্বের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, আল্লাহ তায়ালার দেওয়া শ্বাশত বিধান, খাতেমুন নাবিয়্যিনের মাধ্যমে যে আলোকিত বিধান আল কুরআন বা সংবিধান পাওয়া গেছে, তা বাস্তবায়নে মুহাম্মদ (সা.) এর তার ফিকির, দাওয়া ও কর্মকে অনুসরণ নিজেরা করা ও অন্য মানুষকে আহ্বান জানানো। কারণ মানুষ সমাজবদ্ধ জীব। এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারো নেই।

তিনি বলেন, এখানে যারা আছেন, তারা মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনে জন্য উদ্বুদ্ধ করেন। মানুষকে কল্যাণকামী হতে তারা উপদেশ দেন, তারা রাসূলে কারীম (সা.) মানবজাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী, দাঈ ইলাল্লাহ হিসেবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

লোহিত সাগরে হুতিদের হামলায় পণ্যবাহী জাহাজ ডুবে: নিহত ৪, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক: লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি লিবারিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে চারজন নাবিক নিহত হয়েছেন এবং অন্তত ১৫

খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে অবশেষে গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে

ট্রাম্পের নেতৃত্বে গাজায় ‘বোর্ড অব পিস’, নেই ফিলিস্তিনের সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অস্থায়ী শাসনব্যবস্থা পরিচালনায় ‘বোর্ড অব পিস’-এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যের তালিকায় নেই ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। গতকাল শুক্রবার

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৯ জুন) রাত ১টা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন