আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক, সেটাও সহ্য করব না।’

শনিবার সকালে গাইবান্ধার পলাবাড়ী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলের নদীগুলো মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সুযোগ পেলে তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাব। নদীর জীবন ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষেরও জীবন ফিরবে।’

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেব। আমরা কাউকে ভাতা নয়, কাজ দেব। আপনাদেরও কাজ দেব। আমরা আপনাদের সম্পদে পরিণত করতে চাই।’

‘মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কাজ দিতে চাই’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই মাটিকে আমরা ভালোবাসি। এ কারণে শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সাথে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। তবে এই আসনে সব কটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থী। জোটভুক্ত অন্য কোনো দলের প্রার্থী নেই।,

প্রতীক তুলে দিয়ে তিনি বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের কাছে আমনাত হিসেবে রেখে গেলাম। এই আমানত আপনারা আমাদরে উপহার দিবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ, মিলবে মক্কা-মদিনাতেও মালিকানা

অনলাইন ডেস্ক: বিদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটির সরকার সম্প্রতি একটি আইন অনুমোদন করেছে, যার আওতায় বিদেশিরা সৌদিতে বাড়ি ও সম্পত্তি কিনতে পারবেন।

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে কনটেইনার টার্মিনালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক

ইরানে হামলার জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, ট্রাম্পের নির্দেশের অপেক্ষা

অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, একাধিক মার্কিন

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে সরকারের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। সংঘাতের জেরে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও

স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ রানার নানা আয়োজনে জন্মদিন পালিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানার জন্মদিন পালন করা হয়েছে। এ