আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন ব্যাহত না হয়।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রপন্থী অংশীজনদের—যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও অন্তর্ভুক্ত—সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা আমাদের সামনে পথ দেখাক।”

দেশে বিদ্যমান সহিংস পরিস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তারেক রহমান বলেন, “আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আইনের শাসন সমুন্নত রেখে, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গঠন করতেই হবে। জনগণকে ক্ষমতায়িত করা, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারব।”

তারেক রহমান তার বক্তব্যে বলেন, “আমি নুরের দ্রুত আরোগ্য কামনা করি এবং তার ওপর সংঘটিত ঘটনার সুষ্ঠু আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উপজেলা কৃষি কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

লাফিয়ে বেড়েছে মুরগির দাম, উড়ছে লেবু-শসা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান সামনে রেখে লাফিয়ে বেড়েছে মুরগির দাম। মুরগির তুলনায় দামের দিক থেকে লেবু ও শসা যেন উড়ছে। একই অবস্থা বেগুনের দামেও। এ ছাড়া

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক: তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

জুম মিটিংয়ে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে হাসিনা, ফেঁসে যাচ্ছেন আ. লীগের ২৮৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)