আবুল সরকারের মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ ৪ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ইসলাম এবং অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন-এর অধ্যাদেশ জারি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আইন উপদেষ্টাসহ চার জনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।

লিগ্যাল নোটিশ পাঠানো অন্যান্যরা হলেন, আইন সচিব, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক সচিব।,

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ মুসলিম দেশ বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে এবং মেনে চলে। মসজিদেও একসাথে সমবেত হয়ে নামাজ আদায় করেন এবং এক আল্লাহর ইবাদত করে ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর দরূদ পাঠ করেন। ঠিক এমন পর্যায় এসে ৯০ শতাংশ মুসলিম দেশে বাউল আবুল সরকার স্বয়ং আল্লাহকে নিয়ে কূটুক্তি করেছে তার বিচার কেন মৃত্যুদণ্ড হবে না? কঠিন বিচারের মাধ্যমে ইসলামকে নিয়ে কূটুক্তি করার সাহস ও চিন্তা চেতনা যেন কারো না হয় এমন শক্ত আইন হিসাবে স্পেশাল আইন এর অধ্যাদেশ জারি করা আবশ্যক। অন্যথায় দিনের পর দিন ধর্ম অবমাননা বেড়েই চলবে।

আরও বলা হয়, যেহেতু ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা। তাই দেশকে সুরক্ষা দিতে ও দেশের মানুষকে ধর্ম অবমাননার মতো জঘন্য কাজে লিপ্ত না হতে ধর্মীয় বিষয় অবমাননা বিষয়ে বিশেষ আইন অধ্যাদেশ জারি করা একান্ত আবশ্যক। এক ধর্মের লোক যেন অন্য ধর্মের অবমাননা না করতে পারে এবং নিজ ধর্মের মানুষও নিজ ধর্মকে কটাক্ষ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে শ্রেণিকক্ষে পাঠদানকালে বিদেশি ছুরি প্রদর্শনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পরে এ ঘটনার জেরে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪

অপরাধের বোঝা ভদ্রঘাটে, তদন্ত ছাড়াই অভিযোগের পাহাড় নিয়ে বদলি শিয়ালকোলের সচিব ওমর ফারুক 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) ওমর ফারুককে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে। তবে এই

শেখ হাসিনা ১৪০০ খুন তিনি কোথা থেকে করলেন? প্রশ্ন খালেদ মুহিউদ্দীনের

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, ‘শেখ হাসিনার ইন্টারভিউ এখন পৃথিবীর কোন সাংবাদিক নিতে চাইবেন না—আপনি আমাকে বলেন? আপনার কি মনে হয় না?’ মঙ্গলবার (২৮ অক্টোবর)

হামিদের দেশত্যাগে প্রধান দায় এসবির

বিশেষ প্রতিনিধি: খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড় চলছে। গত বুধবার রাত ৩টায় কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভিআইপি গেট দিয়ে তিনি

বিদেশে সম্পদের পাহাড়, আলোচনায় লোটাস কামাল পরিবার

বিশেষ প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে পরিচিত, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ

ইসরায়েলের বিমানবন্দরে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন।