আবাসিক হোটেলে ছাত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (২২) জোর করে হোটেল কক্ষে আটকে ধর্ষণ করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার বিরিশিরি এলাকা থেকে পুলিশ ওই নেতাকে আটক করে। আটক হওয়া ওই ছাত্রদল নেতার নাম ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪)। সে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নেত্রকোনা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান তৃতীয় বর্ষে পড়েন। তার সঙ্গে কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনার একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে পাকাপাকি হয়। এ উপলক্ষে তারা মঙ্গলবার দুর্গাপুরে বেড়াতে যান। ওই ছাত্রের সঙ্গে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্ব সম্পর্ক থাকায় তার কথামতো তারা বিরিশিরি এলাকার একটি আবাসিক হোটেলে উঠেন। বিকেল তিনটার দিকে তরুণীর হবু বর হোটেল থেকে বের হয়ে খাবার কিনতে যান। এ সুযোগে ফয়সাল ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তরুণী। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদ দুর্জয়কে আটক করে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ প্রতিবেদন লেখার সময় তরুণী ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

ওসি জানান, ফয়সাল আহমেদকে দুর্জয়কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদ নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। ভাষণে

রমাদানে বারাকার বিনামূল্যে ৮০ টি টিউবওয়েল স্থাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলাধীন আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেল কর্তৃক পরিচালিত বারাকাহ্- স্বেচ্ছাসেবী সংগঠন নানা সময়ে সমাজের অসংখ্য ভালো কাজ চালিয়ে যাচ্ছে। তারমধ্যে

উপদেষ্টা মাহফুজের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিবিরের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত ১০ মে মধ্যরাতে

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা

এবার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরের পর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১টার দিকে