আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা, মঈন খানের প্রশ্ন

স্টাফ রিপোর্টার: আমরা ভয় হচ্ছে, আমরা আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আমরা একটা পরিবর্তন চেয়েছি কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যেন আমরা আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমরা দুনিয়ার সব সমস্যা সমাধান করতে চাচ্ছি, কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো পরশ পাথর নয় যে ছুয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে। এটা সহজ নয়।’

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেইট খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে তারুণ্যের ভাবনা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও ফরিদপুর বিভাগ তারুণ্য সেমিনারে তিনি বলেন, ‘আগে সংস্কার, তারপর বিচার, তারপর নির্বাচন- দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে, একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা চলছে, কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে।’

মঈন খান বলেন, ‘রাজনীতির গতি-প্রকৃতি বিচিত্র। প্রতিটি রাজনীতিকের নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে। প্রতি ৫ বছর পর বছর জনগণের কাছে পরীক্ষা দিতে হয়। এটা না জবাবদিহিতা ও গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলেছিল, আর কাজে করেছিল স্বৈরাতন্ত্র। বিগত সময়ে প্রহসনের নির্বাচনের নামে এমপি-মন্ত্রী হয়ে সংসদকে নাট্যশালায় পরিণত করেছিল। এভাবে রাজনীতি হয় না, হবে না। তরুণ নিজেদের অধিকারা ও যোগ্যতা দিয়েই দেশ পরিচালনা করবে। এটা জোর করে বা কোটা দিয়ে হবে না।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে তারুণ্য শক্তি দেখেছিলাম, রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল। আজকে সেই তরুণরা কোথায়, কি করছে? ৫ আগস্টের পরবর্তী বাংলাদেশ, আজকের বাংলাদেশ সম্পূর্ণ আলাদা ছিল। সেদিন নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, আজকে নয় মাস পর সেই যাত্রা থেমে যাবে অথবা উল্টো পথে যাবে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সহ্য করবে না। সূতরাং অস্থিরতা থেকে বের হয়ে আসতে হলে আমাদের সঠিক পথে যেতে হবে। এবং সেই দায়িত্ব তরুণদের নিতে হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।, শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের

দুনিয়ার সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা

ঠিকানা ডেস্ক: গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে খাদ্যসংকটপূর্ণ ও ক্ষুধার্ত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (৩০ মে) জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ)

ছাত্রীকে এক থাপ্পড়ে রণক্ষেত্র চবি এলাকা: শিক্ষাঙ্গনে আবার অস্থিরতা

ডেস্ক রিপোর্ট: দেরিতে বাসায় প্রবেশের চেষ্টা নিয়ে ছাত্রীর সঙ্গে বাসার দারোয়ানের বাগ্‌বিতণ্ডা। এরপর দারোয়ানের এক থাপ্পড়। এর জেরেই ধারালো অস্ত্র, ইট, পাথর ও লাঠিসোঁটা নিয়ে

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুর রউফ সরকার চান্দাইকোনা গ্রামের মৃত রুস্তম

জাতীয় সরকার গঠনে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির প্রস্তুতিতে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়ে