আবারো হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

অনলাইন ডেস্ক: চলমান যুদ্ধবিরতি ভেঙে ভারত ফের হামলা চালাতে পারে সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে উসকানি এলে তার শক্ত জবাব দেবে পাকিস্তান।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানে অযৌক্তিক হামলার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র সমালোচনার কারণে বর্তমানে তিনি নিজের দেশের রাজনীতিতে কোনঠাসা অবস্থায় আছেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে তিনি এখন মরিয়া। ফলে এই অবস্থায় তিনি ফের পাকিস্তানে হামলার নির্দেশ দেবেন, এমন আশঙ্কা যথেষ্ট পরিমাণে আছে।’

তিনি আরও বলেন, ‘এখন ভারতের মিত্রদের উচিত হবে, মোদিকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখা।’

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।

অতর্কিত এই হামলার পর তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা’ শুক্রবার (১৭ অক্টোবর) বেলকুচির শেরনরস্থ দলীয়

হাসিনার মামলার রায় লাইভ করবে রয়টার্স, দেখতে পাবে গোটা বিশ্ব

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে আজ (সোমবার)। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে

গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনে ভাইয়ের চোখ তুলে নিলেন দুই ভাই

ডেস্ক রিপোর্ট: বরিশালের মুলাদীতে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবার সামনেই দুই ভাই মিলে এক ভাইয়ের দুই চোখ তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

টাঙ্গাইলে গাঁজায় কট-টাকায় খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গোপন তথ্যের ভিত্তিতে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে ৪২ হাজার টাকা উৎকোচ নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার