আবারো যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: দুই আরোহীসহ যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

শনিবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে।’

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুইজন আরোহীসহ বিমানটি একটি শপিং মলের কাছে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে ‘বড় ধরনের ঘটনা’ ঘটেছে বলে নিশ্চিত করেছে জরুরি ব্যবস্থাপনা কার্যালয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। বিমানের ধ্বংসাবশেষ একাধিক যানবাহনে আঘাত করেছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিমান বিধ্বস্তের ফলে রুজভেল্ট মলের কাছে কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য কাজ করছে জরুরি উদ্ধারকারীরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে

জীবননগরে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ইসলামকে পৈচাশিকভাবে জবাই করে হত্যার দায়ে স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। শনিবার দিবাগত

রোমে বাংলাদেশ হাউজের দর্শনার্থী বইতে স্বাক্ষর প্রধান উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম

জেলা মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদককে কোটালীপাড়া যুবদলে অনুপ্রবেশের চেষ্টা,রাজনৈতিক মহলে গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাকারী ও গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর আন্দোলনে কয়েকশ লোকের নেতৃত্বদানকারী গোপালগঞ্জ জেলা মৎসজীবীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু