আবারো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারো নির্মাণকাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণকাজ শুরু করেছে ইরান। খবর বিবিসির।

২৯ জুনের উপগ্রহ চিত্রে দেখা যায়, ফোর্ডো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের ওপর ভারী নির্মাণযন্ত্র, যেমন খননযন্ত্র (এক্সকাভেটর) ও ক্রেন কাজ করছে। এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে, যেখানে মার্কিন বাহিনী বাঙ্কার-ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল।

পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরও নির্মাণযন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারিসারি ভাবে রাখা হয়েছে। কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্রও উঠে এসেছে ছবিতে। নির্মাণকাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয়, স্থাপনাটির পূর্ব পাশেও চলছে। সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষে কাজ করছে যন্ত্রপাতি, যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল—মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয়।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন, ২৮ জুনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে, ইরান সেখানে গর্ত ভরাট, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন, ‘আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধিকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি।’

তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম শুরু করতে পারে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে প্রবীণ শিক্ষক মোজাম্মেল হক এর ইন্তেকাল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আব্দুর হাই সরকারের মতবিনিময়

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশনের চেয়ারম্যান

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৯ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার

শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, আহত ছয়

নিজস্ব প্রতিবেদক: মানুষের ভিড়ের মধ্যে খুলে যাওয়া জুতা সড়কে পড়ে রয়েছে। আজ দুপুরে নগরের মুরাদপুরে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে

এক মঞ্চে সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন