আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।,

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটে পেজের প্রোফাইল পরিবর্তন করে দ্বিতীয়বারের মতো পেজ হ্যাকডের বার্তা দেয় তারা।

হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে, হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট।

সঙ্গে জুড়ে দিয়েছে একটি ইমোজি। আরেকটি পোস্টে লিখেছে, পেজ হ্যাকড? সঙ্গে জুড়ে দিয়েছে একটি চিন্তার ইমোজি।,

প্রথমবার হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পায় ইসলামী ব্যাংক। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানায় ব্যাংকের জনসংযোগ বিভাগ।

এর আগে একই দিন ভোরে ইসলামী ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ প্রথমবার হ্যাকড করে একটি পোস্ট দেয় হ্যাকার গ্রুপ।

হ্যাকার গ্রুপ ওই পোস্টে লিখে, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস ৪৭০ এক্স তাদের পেজে নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।

’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে

গলায় ফাঁস লাগিয়ে বাঁশখালীতে গৃহবধুর আত্মহত্যা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ এর আয়োজনে ৩য়  পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারী

নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার

৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১

প্রেমিক-প্রেমিকাসহ মাদরাসার টয়লেটে তালা

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার(৩ অক্টোবর)দুপুর ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে