আবারও ভারত-মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরুণাচলে

অনলাইন ডেস্ক: আবারও উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত। শুক্রবার থেকে দফায় দফায় গুলির লড়াইয়ে দুই নাগা বিদ্রোহীর মৃত্যু হয়েছে। নিহতেরা নাগা সংগঠন এনএসসিএন (খাপলাং-ইউংআং) গোষ্ঠীর বলে দাবি ভারতীয় সেনাদের।

অরুণাচলের লংডিং জেলার ওই দুর্গম অঞ্চলে টহলে গিয়ে শুক্রবার সেনা এবং আসাম রাইফেল্‌সের যৌথবাহিনী প্রথম হামলার মুখে পড়েছিল বলে দাবি করা হয়েছে দেশটির গণমাধ্যমে।,

এর পরেই বাড়তি বাহিনী পাঠানো হয় ওই এলাকায়। আরও দাবি করা হয়, ভারতীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে নিহত দুই সঙ্গীর দেহ ফেলে পালায় নাগা বিদ্রোহীরা। ঘটনাস্থল থেকে একে-৪৭ এবং এম-৪ স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি গ্রেনেড লঞ্চার।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যের সঙ্গে মিয়ানমারের প্রায় ১৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে।

এর মধ্যে অরুণাচল-মায়ানমার সীমান্ত প্রায় ৫০০ কিলোমিটার। মায়ানমারে সাম্প্রতিক গৃহযুদ্ধের পরিস্থিতিতে সীমান্তে বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলির তৎপরতা বেড়েছে ফলে নজরদারি বাড়িয়েছে ভারতের সেনারা।

প্রসঙ্গত, নাগাল্যান্ড এবং মণিপুরে সক্রিয় এনএসসিএন (আইএম) গোষ্ঠীর সঙ্গে গত এক দশক ধরে কেন্দ্রের সংঘর্ষবিরতি চুক্তি বহাল রয়েছে। অন্য দিকে, মিয়ানমার সীমান্তে সক্রিয় এনএসসিএন (খাপলাং) বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে গত কয়েক বছরে একাধিকবার সেনা এবং অসম রাইফেল্‌সের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২০১৭ সালে মায়ানমারে ওই গোষ্ঠীর প্রধান এসএস খাপলাংয়ের মৃত্যু হয়েছিল। তার পর সংগঠনটি আবার কয়েকটি গোষ্ঠীতে ভেঙে যায়। অরুণাচল-মায়ানমার সীমান্তের পাশাপাশি এনএসসিএন (খাপলাং-ইউংআং) গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে আসামেও।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে উদ্ধার ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার

জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আ.লীগের কার্যক্রম স্থগিত আছে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট: দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সিরাজগঞ্জে পর পর ৩ ডাকাতি ঘটনা ঘটেছে, ‘আতঙ্কের জনপদ’ যমুনা সেতুর পশ্চিম পাড়

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ের ঢাকা-রংপুর-রাজশাহী মহাসড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। কামারখন্দ উপজেলার ‘কোনাবাড়ী এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটে’র সামনে রোববার রাত সাড়ে ৮টার

এনসিপির পদত্যাগ ও বামপন্থি সংগঠন নিয়ে নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা

জাকির নায়েক পলাতক আসামি, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের এমনটাই আশা করছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে