নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেওয়া হয়।
বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, “কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।”
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.