আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ভূমিকম্প ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প হয়েছে। সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় তা টের পাননি বাসিন্দারা।,

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, আজ সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার।

দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাঝে বুধবার (২৬ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প হয়। এ ছাড়া সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয়রা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

পরপর দুই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের স্থানীয়দের ভাষ্যমতে ভূমিকম্পে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনে অনুভূতির কোনো তথ্য মিলেনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উৎক্ষেপণের ৩০ মিনিটেই ভেঙে পড়লো স্টারশিপের রকেট

আন্তর্জাতিক ডেস্ক: ধনকুবের ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর অত্যাধুনিক রকেট স্টারশিপ উৎক্ষেপণের ৩০ মিনিট পরই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক

ট্রেনে ঈদের টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে, চলবে ১০টি বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল

টাঙ্গাইলে তানভীর ও হুমাইরার দাফন সম্পন্ন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় টাঙ্গাইলের তানভীর আহমেদ (১৪) ও হুমাইরার (৮) দাফন সম্পন হয়েছে। মঙ্গলবার

সলঙ্গার হাটিকুমরুলে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ

লুৎফর রহমান: রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে প্রতিবেশীর জমি দখলের অভিযোগ উঠেছে সলঙ্গার হাটিকুমরুল বাজারের উজ্জ্বল হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে

রায়গঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গর্ভবতী মায়ের সুস্থতা নবজাতকের নিরাপত্তা” এই প্রতিপাদ্বকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে  গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।