আবরার হত্যার রায় শুনতে অপেক্ষায় ছিলেন মা, রায় ঘোষণা না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় হওয়ার কথা ছিল আজ। সকাল থেকেই সব কাজ শেষ করে টিভির পর্দার সামনে আবরার হত্যার মামলার রায় শোনার অপেক্ষায় ছিলেন ছেলেহারা মা।

কিন্তু দুপুর সোয়া ১২টার দিকে আবরারের বাবার ফোনে জানতে পারেন আজ নয় রায় ঘোষণা হবে আগামী ৮ ডিসেম্বর। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। দুপুর ১২টায় তিনি টিভির সামনে বসেন। খবরের শুরুতেই আবরারের খবর দেখে চোখে পানি ধরে রাখতে পারেননি তিনি। টিভিতে ছেলের হত্যাকারীদের পুলিশ আদালতে নিয়ে যচ্ছে সেই দৃশ্যটি তিনি দেখেন। টিভির খবরের শুরুতেই দু’চোখ দিয়ে পানি পড়ছিল আবরারের মায়ের। পাশে ছিল আবরারের ছোট ভাই ফায়াজ, কাকা আমিরুল ইসলাম, মামা আব্দুল কাদের ও কাকী ও মামী বসে ছিলেন।

সোয়া ১২টার দিকে ফাইয়াজের মোবাইলে ফোন আসে আবরারের বাবার। ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আবরারের তিনি জানান, ‘আজ আর রায় ঘোষণা হলো না, আগামী ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে।’ এ খবর শুনে রুমে থাকা আবরারের মা অবাক হয়ে তাকিয়ে থাকেন।

এ সময় তিনি সাংবাদিকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, ‘বড় আশা করছিলাম আজ আবরারের রায় হবে। খুনিদের উপযুক্ত শাস্তির কথা শুনবো। কিন্তু রায় না হওয়ায় আমরা সাংঘাতিক কষ্ট পেলাম। তিনি বলেন, আশা করছি ৮ ডিসেম্বর রায় ঘোষণা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় হবে।’

তিনি আরো বলেন, আসামিদের শাস্তি হওয়ার দরকার যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আর এ ধরনের হত্যাকাণ্ড যেন সংগঠিত না হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী ও সংশ্লিষ্ট আদালতে বিচারকের প্রতি উপযুক্ত শাস্তির দাবি জানান।

আবরারের ভাই ফায়াজ জানান, রায় ঘোষণা না হওয়ার কারণ বলতে পারবো না। তবে রায় যখনই হোকে উপযুক্ত শাস্তির রায় হবে বলে আশা রাখি। আজ রায় ঘোষণা না হওয়ায় আমরা দারুনভাবে মর্মাহত।

আবরার ফাহাদের মা নয়া দিগন্তকে বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো আদালতের সম্পূর্ণ রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা করা হয়নি। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে, আসামিদের উপযুক্ত সর্বোচ্চ শাস্তি হবে। তিনি বলেন, আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক যাতে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের দুই সদস্য জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল হিসাবের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেইমানি না করে: জুলাই শহীদ পরিবার

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ দুইটি

গৃহবধু আত্নহত্যার ঘটনায় চার প্ররোচনাকারীর নামে আদালতে মামলা

বেনাপোল পোর্টথানাধীন নারায়নপুর গ্রামের আবুল হোসেনের কন্যা মামলার বাদী অসহায় আসিরন খাতুন জানান, আমার মেয়ে খাদিজার মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য থাকলেও আমার অসহায়ত্ব ও

বন্দুক ঠেকিয়ে এতিমখানার ১২ গরু লুট

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে একটি এতিমখানার গরুর খামারে ৩ মাসে দুই দফায় অস্ত্র ঠেকিয়ে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে। দুই দফায় ২৫ লাখ টাকার দুধের

‘বহিষ্কার না উঠলে মরতে রাজি’: পুলিশের লাঠিচার্জের পরও সড়কে ইউআইইউ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: পুলিশি লাঠিচার্জ ও বাধা উপেক্ষা করে ফের সড়কে অবস্থান নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে রাজধানীর নতুনবাজার মোড়ে অবস্থান নিয়ে