আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ-ভারতের মধ্যে অসম চুক্তি ও পানি আগ্রাসনের প্রতিবাদে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের হাতে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে আবরারের কবর জিয়ারত করেন তারা। পরে আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান নেতারা।

এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সাথেও মতবিনিময় করেন। বেলা ১টা ২৮ মিনিটে তারা কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন। শহরে পদযাত্রা শেষে তারা মেহেরপুরের উদ্দেশে যাত্রা করবেন।

‘জনতার অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও নতুন সংবিধানের’ দাবিতে এনসিপি সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। এ কর্মসূচির অংশ হিসেবেই নেতারা কুষ্টিয়ায় অবস্থান করছেন।

এর আগে সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে তারা কুষ্টিয়ায় পৌঁছান এবং স্থানীয় একটি হোটেলে রাত্রিযাপন করেন। পথিমধ্যে পাবনায় পথসভা ও পদযাত্রায় অংশ নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন—এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, ডা. মাহমুদা আলম মিতু, আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়াও যুব শক্তি ও শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কুষ্টিয়ার স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত হন আবরার ফাহাদ। দেশজুড়ে প্রতিবাদের মুখে দায়ের হওয়া মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আবরার ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া জিলা স্কুল ও নটরডেম কলেজে শিক্ষাজীবন শেষে ২০১৮ সালে বুয়েটে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশলে ভর্তি হন। বর্তমানে তার ছোট ভাই আবরার ফাইয়াজ বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুয়ার আসর বসানোয় কৃষক দলের নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুয়ার আসর বসানোর অভিযোগে ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি)।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এর আগে

ভূঞাপুরের যমুনায় অবৈধ বালু ঘাটে বালু নামাতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক অবৈধ বালুর ঘাটের বালু নামানোর গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ

দুটি পত্রিকাসহ সাংস্কৃতিক সংগঠন ভবনে অগ্নিসংযোগ টাঙ্গাইলে ‘পিএমএ’ তীব্র নিদা ও প্রতিবাদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলা’ ও ‘দ্য ডইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বত্ত কর্তৃক

দুই লাখ মানুষের দুর্ভোগ লাঘবে কাজিপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ গঠন

আবদুল জলিলঃ যমুনা নদী দ্বারা দুইভাগে বিভক্ত কাজিপুর উপজেলার পূর্বপাড়ের মানুষ পৃধক একটি উপজেলার দাবীতে আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।এ লক্ষ্যে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে