আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। রোববার সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল ভুমিকম্পের কেন্দ্রস্থল। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘দুঃখজনকভাবে আজকের রাতের ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।’

আফগানিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে। তিনি বলেন, হতাহতদের সংখ্যা চূড়ান্ত নয়। কারণ কর্মকর্তারা এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

তবে ভুমিধসে রাস্তা আটকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তালেবান সরকার বলছে, শুধুমাত্র হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে আফগান সরকার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোলে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২শতাধিক

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঈদের নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়ী ও জীবিকা নির্বাহকারী গাড়িতে

শেষ র*ক্ষা হলো না মসজিদে ঢুকেও, ৩ ভাইকে কু’পি’য়ে হ’ত্যা!

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ)

হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন: বাংলাদেশের নির্বাচনে বিশ্ব গণমাধ্যমের নজর

নিজস্ব প্রতিবেদক: এবারের নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর পর

শিয়ালকোল ইউডিসি’র উদ্যোক্তা ইউসুফ আলীর গোপন তথ্য বেরিয়ে আসছে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ইউসুফ আলীর বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অসহায় মানুষের কাছ

ভূমিকম্পে মেট্রোরেলের চার স্টেশনে ফাটল, খুলে পড়েছে টাইলস

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিলসহ চালক-সহকারী আটক সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের তৎপরতায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ