আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১২, আহত ২৮০০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮০০ মানুষ।

সোমবার আফগানিস্তানের সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১২ হয়েছে। আর আহতের সংখ্যা বেড়ে ২ হাজার জনে দাঁড়িয়েছে।,

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রাথমিক খবরে জানা গেছে, কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, লাঘমানে ৮০ এবং নানগারহার প্রদেশে ৩৩০ জন আহত হয়েছেন। কুনার প্রদেশে হতাহত ও ক্ষয়ক্ষতি পরিমাণ সবেচেয়ে বেশি।,

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে।

তিনি জানান, হতাহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, কারণ অনেক দূরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখনো যোগাযোগ চলছে এবং ত্রাণকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন।

এই কর্মকর্তা আরও বলেন, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে অসুবিধা হচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য হাসি নিষিদ্ধ!

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ করেছিল। এবার

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও

রায়গঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ের কনফারেন্স রুমে প্রকল্প

ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। কমিশনার নাজমুল

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি)