আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে খনিজ সম্পদ আহরণ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে দেশটিকে যুক্ত করতে আগ্রহী চীন। কাবুল সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আগ্রহ প্রকাশ করেন। বুধবার তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণে বলা হয়, ওয়াং আফগানিস্তানের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। তিনি রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আফগানিস্তানকে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক কর্মকাণ্ড নিরাপদ থাকে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চীন এ বছর থেকেই কার্যকর খনিজ উত্তোলন শুরু করতে চায়। ওয়াং আফগান প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের সঙ্গেও বৈঠক করেছেন। আখুন্দ বলেন, চীন শুধু আফগানিস্তানের সঙ্গেই নয়, বিশ্বের অন্যান্য দেশের উন্নয়ন কর্মকাণ্ডেও গঠনমূলক ভূমিকা রাখছে। তিনি চীনের কাছে আফগানিস্তানের বৈধ অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে সমর্থনের আহ্বান জানান।

চীনের পররাষ্ট্রমন্ত্রী কাবুলে চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। যদিও বেইজিং ও ইসলামাবাদ এখনো তালেবান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে উভয় দেশই কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে এবং আফগান কূটনীতিকদের স্বাগত জানিয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর প্রথম দেশ হিসেবে চীন আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দেয়। বিশ্লেষকদের মতে, দারিদ্র্যপীড়িত হলেও আফগানিস্তানে লিথিয়াম, তামা ও লোহার বিশাল ভাণ্ডার রয়েছে, যা চীনের সরবরাহ চেইনের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ

বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। বুধবার সকাল থেকে শুরু

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে অনিয়মের অভিযোগ, অসম্পূর্ণ প্লটে শিল্প স্থাপনে স্থবিরতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও দুর্বল বাস্তবায়নের অভিযোগ উঠেছে। মাটি ভরাট, রাস্তা, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ মৌলিক অবকাঠামোর কাজ অসম্পূর্ণ থাকা

যাত্রীভর্তি ট্রেন রেখে পালালেন চালক, অবরুদ্ধ স্টেশন সুপার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীভর্তি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারিনটেনডেন্টকে। মঙ্গলবার

ভোটের ডিউটিতে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনে

ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা

ডেস্ক রিপোর্ট: বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এরই মধ্যে দেশটির ১২ মাইল ভেতরে ঢুকে