আফগানিস্তানের কাবুল-কান্দাহার-পাকতিয়ায় পাকিস্তানের হামলা

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান। এর কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এ শহরগুলোর অবস্থান।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মুজাহিদের দাবি, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর আগে আফগানিস্তান জানায়, রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে বৃহস্পতিবার গভীর রাতে তারা পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনাচৌকি দখল করে। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে সেনাচৌকি দখলের দাবি প্রত্যাখ্যান করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির ইশতেহারে থাকা ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড.

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল

হরমুজ প্রণালি সংকটে এলএনজি আমদানিতে শঙ্কা, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ইরান-ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে, যা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

সিরাজগঞ্জ রায়গঞ্জে বিষক্রিয়ায় দুই শতাধিক হাঁসের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের জয়ানপুর এলাকায় বিষক্রিয়ায় এক খামারের দুই শতাধিক হাঁস মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফুলজোড় নদীর তীরে এ ঘটনা