আন্দোলনে ছাত্ররা শুধু নাটকের অভিনেতা, মূল ভ্যানগার্ড জামায়াত: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সিরাজউদ্দৌলা সিনেমায় যেমন আনোয়ার হোসেন সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করছে, তেমনি ছাত্ররা কেবল অভিনয় করছে আসলে ভ্যানগার্ড ছিল জামায়াত।,

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান দায়িত্বে আছেন। আমি জানি না তিনি ছাত্রনেতাদের কী বলেন; তবে আমি দায়িত্বে থাকলে এই বাচ্চা ছেলেদের সঙ্গে বসতাম না। তারা এদেশের কেউ না, দে আর নো বডি।

ফজলুর রহমান বলেন, যারা সংবিধান পরিবর্তন করছে তাদের অনেকের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে। তবে দল হিসেবে তারা কেউ নয়। নির্বাচনে এলে প্রতীক না পেলে জামানতও রাখতে পারবে না।

তিনি আরও দাবি করেন, আমার বাম হাতকে দাঁড় করালেও আমাকে হারানো কঠিন হবে। আব্দুল হামিদ আর শেখ হাসিনা চেষ্টা করেছেন আমাকে ফেল করাতে, কিন্তু সেটা সহজ কাজ নয়। সংস্কার কমিশন নিয়ে ফজলুর রহমান বলেন, আলী রীয়াজ একজন মার্কিন নাগরিক। তিনি বাঙালি হতে পারেন, কিন্তু গত ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি যদি মার্কিন নাগরিকত্ব ছাড়েন, তবে আমি তার কথা মানবো।,

ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মানুষ মনে করছে ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কিন্তু বাস্তবে এটা ছিল অভিনয়। শিবিররাও বলছে তারা ছিল ভ্যানগার্ড। ছাত্ররা শুধু নাটকের অভিনেতা, মূল পরিকল্পনা বাস্তবায়ন করেছে জামায়াত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনী ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরতে চান ২ হাজারের বেশি বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়ার মিসরাতা শহর সফর করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। সফরে তিনি স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময়

জামায়াত কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার 

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানে সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয়

সংঘাতের প্রভাবে টানা তৃতীয় দিন বাড়ল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং হরমুজ

বেলকুচিতে প্রতিবন্ধী, যুব-যুবতীদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ