আন্দোলনে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার দেয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলনে, “জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা এক পর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কয়েকশত প্রবাসী মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এ সব প্রবাসীগণ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, যারা বিদেশ যেতে চান, তাদেরকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া ও বয়স্কদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

আল্লাহর পরে আদালতকে সম্মান করি: ট্রাইব্যুনালে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর

তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ই রমজান)

মেজর সিনহা হত্যার রায় আজ, প্রধান আসামি লিয়াকতের মৃত্যুদণ্ড কামনা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার (২ জুন) রায়ের দিন

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলারর সলঙ্গা থানার হাটিকুমরুল

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: লন্ডনে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা.

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন