আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১শ’ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য জানান।

তিনি জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে। যারা ৩ থেকে ৪ ঘণ্টা ডিউটি করবে।’

বিগত সরকারের বড় সমস্যা ছিল মানিলন্ডারিং উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাংক থেকে কতো টাকা খোয়া গেছে। সব রিপোর্ট সিআইডিকে দ্রুত দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে অনেকেই দেশ ত্যাগ করার সুযোগ পেয়েছেন, যার বড় কারণ ছিল সেসময় সরকার ছিল না। তবে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন তাদের বিষয়ে অধিক তদন্ত গ্রহণ করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সালমান শাহ হত্যা মামলা, সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক ও বাংলা সিনেমার খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার

সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ এর আয়োজনে ৩য়  পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ সরকারী

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার

‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’: নজরুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট: বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয় বরং তাদের কেউ পুনর্বাসন করতে চাইলে বাধা দেয়া হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্হায়ী কমিটির

সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স’-জেড সি এফ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিএনপি

ধানখেত থেকে গভীর রাতে নবজাতক উদ্ধার

পঞ্চগড়ের বোদায় গভীর রাতে ধানখেত থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী ও