আন্দোলনের চাপে প্রত্যাহার পটিয়া থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাগাতার আন্দোলনের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম শান্তু। তিনি জানান, ওসি জায়েদ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, ওসির প্রত্যাহারের দাবিতে বুধবার (২ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় টানা অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। ফলে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। একই দাবিতে এনসিপির নেতাকর্মীরাও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর জাকির হোসেন সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

ঘটনার সূত্রপাত ঘটে মঙ্গলবার রাতে। পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপংকর দে (২৯)–কে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তাকে থানায় নিয়ে গেলে পুলিশ কোনো মামলা না থাকায় গ্রেপ্তার করতে চায়নি। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, দীপংকর দে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হলেও পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে। তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ চালায়, এতে কয়েকজন আহত হন।

অন্যদিকে পুলিশের দাবি, আন্দোলনকারীরা থানায় প্রবেশ করে জোরপূর্বক গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করে, এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয় ওসিকে প্রত্যাহারের জন্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ওসি জায়েদ নূরকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয় বলে জানানো হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিলেটের আল-হারামাইনে কেন এসেছিলেন নাহিদ ইসলাম

সিলেট ব্যুরো: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপার চলছে। আকষ্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান

সলঙ্গায় বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

জুয়েল রানা: ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী এলাকায় একটি কটন মিলের শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যানচলাচল একদম বন্ধ হয়ে

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালীর সাইফুল ইসলাম

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান

নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না, ইশরাকের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না।’ আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার