আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হামলায় আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অন্যান্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান।

অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা জানান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী

আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল: মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে এআই-সৃষ্ট ভুয়া অডিও কল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ফেলে জমি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করছে