আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিশু

ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) প্রথম স্থান অর্জন করেছে।

তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই বিজয় অর্জন করে সালেহ আহমাদ। রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকার শিক্ষার্থী সে।

১ থেকে ৫ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। ৫ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে ইরানের সংস্কৃতিমন্ত্রী মুহাম্মাদ মাহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি ও ইসলামিক দাওয়া সেন্টারের প্রধান সৈয়দ মাহদি খামুশিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

গত আগস্টের শেষ দিকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় হাফেজ তাকরীম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। পরে প্রথম ও দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় সে। চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমাদ সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সালেহর বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী।

সালেহর এমন কৃতিত্বের জন্য মারকাযু ফয়জিল কুরআনের প্রিন্সিপাল ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ছাত্ররা গত দুই বছর কুয়েত, মিসর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাইয়ে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি মনোনীত হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অভি‌যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিএনজি চালিত যানবাহনে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অ‌ভি‌যোগ এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা

দিল্লির ফাইজি ইলাহী মসজিদকে লক্ষ্য করে মোদী সরকারের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ছত্রছায়ায় মুসলিম ও তাদের ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলার অভিযোগের মধ্যেই এবার দিল্লিতে ঐতিহাসিক ফাইজি ইলাহী মসজিদকে

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর মালপত্র ছিনিয়ে নেওয়া ও হামলার অভিযোগে দুই ভারতীয় যুবক কঠোর সাজার মুখে পড়েছেন। গতকাল শুক্রবার দেশটির আদালত

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন উপায়, হাজারে কাটবে দেড় টাকা

নিজস্ব প্রতিবেদক: বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১.৫ টাকা। বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: খুলনায় দলীয় প্রতিপক্ষের নেতাকর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপির স্থানীয় এক নেতা আত্মহত্যা করেছেন। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে নগরীর গাজী মেডিকেল কলেজ

নামাজ চলাকালে ধসে পড়ল মাদ্রাসা ভবন, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন। তবে