আন্তর্জাতিক নারী দিবসে খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয় নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচ নারীকে সম্মানিত করা হয়েছে। ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন এই পুরস্কার পান।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান ও সংগ্রামকে স্বীকৃতি দিতে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রশাসনিক কর্মকর্তা ফারুকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও জন্ম সনদ সংশোধনে সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে ইউপি

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে ভারত, ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে হামলার পর ভারত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে।

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের একজনের ১ জনের মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের এক পরিবারের আদরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’কে নিজেদের সঙ্গে করে ইতালি নেওয়ার চেষ্টা এবারের মতো সফল হয়নি। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো

মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা মার্কাদো পেরেজের সঙ্গে বৈঠক করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। স্থানীয় সময় শুক্রবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশ‌টির