আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা পরিদর্শন করেন।

এ সময় তাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বর্তমানে বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।

ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় এখন টিনশেডে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ চলছে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত‍্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: ভাষাসৈনিক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সামাজিক

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: উপজেলার শীলকূপ ইউনিয়নে ‘মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২৫’র ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে

বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১

তিন আসামি কেন খালাস পেল-জিজ্ঞাসা মায়ের 

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা। গতকাল শনিবার শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর