আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শেখেরচরে ঝুট ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। সন্ধ্যায় শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মনজুর ইসলাম (২২) মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেনের ডিশ ও ইন্টারনেট ব্যবসার কর্মচারী ছিলেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখেরচর এলাকায় সানফ্লাওয়ার গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার হোসেন ইফতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেনের মধ্যে মনোমালিন্য চলছিল। এর আগে গত তিনদিন আগেও যুবদলের সভাপতি ইফতি ও আহত বখতিয়ারের অন্য আরেক ভাইকে প্রকাশ্যে মারধর করে যুবদল নেতা আকরাম হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদল নেতা আকরামসহ আরও কয়েকজন যুবদল নেতা ইফতির ভাই তাঁতীদল নেতা বখতিয়ারের ওপর গুলি করে। এতে বখতিয়ার ও তার ব্যবসার কর্মী আনোয়ার আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়। অপরদিকে বখতিয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

নরসিংদীর পুলিশ সুপার আবদুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনার পর শেখেরচর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, বিএনপি ও যুবদলের এই অন্তর্দ্বন্দ্বে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিকদের ‘কমনসেন্স’ কমছে

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলের ন্যারেটিভ কখনও কখনও এতটাই শক্তিশালী হতে পারে যে, দেশ, রাষ্ট্র, সরকার আর দলের সীমারেখা মুছে দিতে পারে। তখন ব্যক্তির বিশুদ্ধ দেশপ্রেম ভাবনাও

ঘুষের টাকার জন্য মেলেনি শিকলে বাঁধা প্রতিবন্ধী শিশু নাহিদের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে ৫ বছর হলো মানুষিক ভারসাম্যহীন নাহিদ হোসেন (০৯), নামে এক শিশুকে শিকলে বেঁধে রেখেছে তার বাবা-মা। জানা যায়,২০১৬ সালে

সিরাজগঞ্জে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অভি‌যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিএনজি চালিত যানবাহনে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার অ‌ভি‌যোগ এ‌্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে চাঁদা

জাকির নায়েক পলাতক আসামি, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের এমনটাই আশা করছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

ষড়যন্ত্র-অপপ্রচার চালিয়ে বিএন‌পিকে দ‌মিয়ে রাখা যাবে না: তা‌রেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’