আদোরের দুই সন্তান ‘আম্মু ওঠো’ বল্লেও সাড়া দেননি জ্যোতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত রোববার রাতে গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে বাঁশপট্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ম্যানহোলে পড়ে প্রাণ হারানো ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) নিথর দেহ যখন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজ বাড়িতে পৌঁছায় তখন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

দাম্পত্যজীবনে জমজ দুই সন্তানের জননী ছিলেন তাসনিম জ্যোতি। দীর্ঘ সময় মায়ের জন্য অপেক্ষায় থাকা ছোট্ট দুই সন্তান জানে না, যে তাদের মা আর কখনো ফিরে আসবেন না।

জ্যোতির ৮ বছর বয়সী জমজ দুই সন্তান মায়ের কফিন জড়িয়ে কাঁদছিলো আর বলছিল, ‘আম্মু ওঠো’, ‘আম্মু ওঠো’। তবে আদোরের দুই সন্তানের ডাকে শেষ বারের মতোও সাড়া দেননি জ্যোতি।

দুই সন্তানের গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়ে জ্যোতির স্বজনেরা। জানতো না সন্তানদের শত ডাকেও নীরব থাকা মা আর কখনোই উঠবে না।

মঙ্গলবার রাত ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জ্যোতিকে। তাকে শেষবারের মতো দেখতে হাজির হন এলাকাবাসী, সহকর্মী, আত্মীয়-স্বজনসহ শত শত মানুষ।

ফারিয়া তাসনিম জ্যোতি ছিলেন ঢাকায় একটি ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ওই আসনে জামায়াতের প্রার্থী এবং দলের

রাষ্ট্রপতি পদে বিএনপির চার সিনিয়র নেতার নাম আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক ও জনমত উভয় ক্ষেত্রেই আলোচনার মাত্রা বেড়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদে রয়েছেন, তবে তার পদত্যাগ

আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (১১ মার্চ)

কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরেন না সিইসি

নিজস্ব প্রতিবেদক: ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস, সেই ভয়ে ফোন ধরেন না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী

আ. লীগ চায় রাজনৈতিক সরকার আসুক, তারা নির্বাচনে ঝামেলা করবে না: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ

শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে কৃতিশিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী ভিত্তিক সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি সমমান পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ণা ও গুণিজন সম্মাননা প্রদান