আদিবাসী নারীকে মারধর ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক আদিবাসী সাঁওতাল নারীকে মারধরের পর তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে।

শুক্রবার (৪ জানুয়ারি)। রাত ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকার বরট্ট গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফিলোমিনা হাসদা (৫৫) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান পরিবার সদস্যরা।

জানা গেছে, গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের বরট্ট (আদিবাসীপাড়া)। গ্রামের জোয়াস মুরমুর পৈত্রিক ১৬ শতাংশ জমি পতিত অবস্থায় ছিল। সম্পত্তি দখলের উদ্দেশ্যে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লোকজন নিয়ে জমিতে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করা দেখে গ্রামের কয়েকজন আদিবাসী যুবক মাটি কাটতে বাধা দেন। এ সময় চেয়ারম্যানের সামনেই তার লোকজন নিকোলাস মুরমুকে মারধর করে তাড়িয়ে দেন। চেয়ারম্যান রফিকুল ইসলামে শাখাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় যুবক ব্রিটিশ সরেণ বলেন, আমরা কিছু দূরে আলু খেতে কাজ করছিলাম। এ সময় খালাতো ভাইকে মারধরের কথা শুনে প্রতিবাদ করতে গেলে চেয়ারম্যান আমাকে লাঠি দিয়ে মারতে আসেন। এ সময় আমার মা চেয়ারম্যানের লাঠি ধরতে গেলে চেয়ারম্যান তার কানে উপর্যপুরি থাপ্পড় দেন। এতে মা মাটিতে পরে যান এবং তার কান দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে আহত ফিলোমিনা হাসদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এখন সেখানে ভর্তি আছেন তিনি।’

ব্রিটিশ সরেন আরও বলেন, পরে বেলা ১২টার দিকে আবার আলু খেতে গেলে চেয়ারম্যানের অনুসারী ২০ থেকে ২৫ জন লোক আমাকে বাড়ি পর্যন্ত ধাওয়া করে এবং হুমকি দিয়ে চলে যায়। রাতে মায়ের চিকিৎসার জন্য বগুড়ায় চলে যাই। রাত ১১টার দিকে জানতে পাই চেয়ারম্যানের লোকজন আমাদের বাড়িতে আগুন দিয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে তাদের একটি বসতঘর পুড়ে গেছে।

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, স্থানীয় আব্দুল মালেক নামে এক ব্যক্তির কাছ থেকে ২০০১ সালে ১৬ শতক জমি কিনেছিলেন। ওই জমিতে মাটি ভরাট করতে গেলে ব্রিটিশ সরেনসহ কয়েকজন সাঁওতাল যুবক বাধা দেয়। আমার লোকজন তাদের তাড়িয়ে দেয়। জমির দলিলসহ রেকর্ডপত্র আমার নামে আছে। আমি ব্রিটিশ সরেনের মাকে মারধর করিনি। তারা মিথ্যা অভিযোগ করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বুলবুল ইসলাম বলেন, শুনেছি, জমি-জমার বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। আদিবাসী নারীকে কানে থাপ্পড় দিয়েছেন (চেয়ারম্যান)। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বছর ঘুরে আবার এল খুশির ঈদ

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার শাওয়াল

চীনে বাদুড়ের দেহে নতুন করোনাভাইরাসের সন্ধান, মানবদেহে ছড়ানোর শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: বাদুড়ের দেহে নতুন একটি করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের উহান ইনস্টিউট অব ভাইরোলজির গবেষকরা। তবে মানবদেহে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি। গত

টাঙ্গাইলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে জনসংযোগ শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমের মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত। জনগণের সামনে তাদের কৃতকর্ম প্রকাশ্যে আসা দরকার। বৃহস্পতিবার ঢাকায় প্রেস

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি এ