আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দিতে প্রস্তুত হচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আদালতে ভার্চুয়ালি সাক্ষ্য দেওয়ার উদ্যোগ নিয়েছে। এতে বিচার কার্যক্রম দ্রুত হবে, কর্মঘণ্টা ও রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয় হবে এবং মামলাজট কমবে বলে মনে করছে পুলিশ ও আইনজীবীরা। এ লক্ষ্যে ইতোমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ডিএমপি।

ডিএমপি সূত্রে জানা যায়, প্রতিদিন বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনাল থেকে পুলিশ সদস্যদের নামে অন্তত ৯শ সমন আসে। কিন্তু অসুস্থতা, আইনশৃঙ্খলা রক্ষা ও তদন্ত কাজে ব্যস্ততার কারণে গড়ে ২শ সদস্য সাক্ষ্য দিতে যান। বাকিদের অনুপস্থিতিতে বিচারকাজ আটকে থাকে। ঢাকার বাইরে সাক্ষ্য দিতে গেলে দুই-তিন দিন পর্যন্ত সময় নষ্ট হয়, ভাতা ও জ্বালানি ব্যয় হয়। ভার্চুয়াল সাক্ষ্য চালু হলে এসব ঝক্কি কমবে এবং বিচারকাজ ত্বরান্বিত হবে।

২০২০ সালে করোনাকালে আদালতে অডিও-ভিডিওর মাধ্যমে জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। পরে তা সীমিত আকারে চললেও সম্প্রতি সুপ্রিমকোর্ট ভার্চুয়াল হাজিরা, জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে। এর আলোকে ডিএমপি নিজেদের প্রস্তুতি নিচ্ছে।

গত ১১ সেপ্টেম্বর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার এক সভায় ভার্চুয়ালি সাক্ষ্য প্রদানের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করেন। সভায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন।

ডিএমপি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মহানগর দায়রা জজ আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মোট ৭২ হাজার ৩৮৬টি সমন ইস্যু হয়। এর বিপরীতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন মাত্র ২২ হাজার ৯৫৪ জন পুলিশ সদস্য। এর ফলে মামলার অগ্রগতি ব্যাহত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনবল সংকট তৈরি হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, “আদালতে সাক্ষ্য প্রদানে বিপুল কর্মঘণ্টা ও জ্বালানি খরচ হয়। অনলাইনে সাক্ষ্য নিলে রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে এবং বিচার কার্যক্রম গতি পাবে।”

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিজুল হক দিদার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ইতোমধ্যেই আসামিদের অনলাইনে হাজিরা নেওয়া হচ্ছে। আগামী মাস থেকে পুলিশ সাক্ষীদেরও ভার্চুয়ালি সাক্ষ্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম সংস্থানের কাজ চলছে।

আইনজীবী ও সংশ্লিষ্টরা বলছেন, ভার্চুয়াল সাক্ষ্য চালু হলে মামলার গতি বাড়বে, সাক্ষীদের জন্য ঝক্কি কমবে এবং আদালতের কার্যক্রম আরও কার্যকর হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

টাঙ্গাইলে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় জান্নাত আক্তার আফরিন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মধ্য আড়াইপাড়া এলাকায় এ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন বিজনেস কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় শুল্ক প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মতো ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন। বৃহৎ রপ্তানি বাজারে এমন বাণিজ্যের বাধার

ছাত্রশিবির সভাপতির ছাত্রত্ব প্রশ্নবিদ্ধ: অভিযোগ ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হয়েও শিবির

বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর নতুন দল প্রবেশ করেছে

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুলকারনাইন সায়ের।

জমির মূল্য না দিয়ে গোপনে রেজিস্ট্রি, বিচার না পেয়ে ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছে

নজরুল ইসলাম: সম্পর্কের জেড়ে সুকৌশলে চাচার কাছ থেকে জমির মূল্য পরিশোধ না করে গোপনে দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গ্রাম্য সালিশী ও