আদানির সব পাওনা পরিশোধ করলো বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ার থেকে আমদানি করা বিদ্যুতের সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। ভারতের সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ অর্থ পরিশোধের রেকর্ড।

নয়াদিল্লির সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, এ অর্থের মধ্যে রয়েছে আগের বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সম্পর্কিত যাবতীয় দেনা-পাওনা। ফলে এখন আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের কোনো আর্থিক দায় নেই। বরং দুই মাসের বিল অগ্রিম পরিশোধের জন্য এলসি (ঋণপত্র) খোলা হয়েছে এবং সব অর্থের বিপরীতে সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ সরকার।

বকেয়া সংক্রান্ত জটিলতা না থাকায় আদানি পাওয়ারকে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত কেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

এদিকে, ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত তিন-চার মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ওই চুক্তির আওতায় ২০০ কোটি ডলার ব্যয়ে ঝাড়খণ্ডের গড্ডায় একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি, যেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই

শেখ হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিতে অনিয়মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে

ভূঞাপুরে মামলার বাদীকে থানা থেকে তাড়িয়ে দিলেন এসআই সুমন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে একটি হতদরিদ্র পরিবারের টিউবওয়েলের পানি জমিতে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অনধিকার প্রবেশ করে মারপিট ও গ্রাম্য সালিশে হামলা

আ. লীগের নতুন পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আ. লীগের নতুন পরিকল্পনা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এই ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা