আতশবাজি ও ফানুসের কারণে রাজধানীর একাধিক স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে ফোটানো আতশবাজি ও ফানুসের আগুনে রাজধানীর একাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও ধানমন্ডিতে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্

এর মধ্যে মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্যদিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

মঙ্গলবার (১ জানুয়ারি)। দিবাগত রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে সংবাদ আসে মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে খবর আসে আগুন নিভে যায়। অন্যদিকে রাত ১২টা ৫৩ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে প্রাথমিকভাবে এ দুটি আগুনের কারণ জানা যায়নি।

তবে এই দুটি আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীজুড়ে আতশবাজি ফোটানোর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২-১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে

ঢাকা পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ছয় দফা দাবি আদায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের বিভিন্ন ফটকে তালা

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালা সমাপনী অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল

যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত অন্তত ৫

যশোর প্রতিনিধি: যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল

সিরাজগঞ্জে শীতে বাড়তি চাহিদায় উৎপাদন বাড়িয়েছে কাজীপুরের কম্বল শিল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লীতে ভোর থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ভিড় দেখা যায়। এখানে শীতের কাপড় ৮ থেকে ৬৫ টাকা এবং কম্বল ৭৫ টাকা থেকে

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষ আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে