আট মাসে রফতানি কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পতন ১২.০৩ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে জুলাই-ফেব্রুয়ারি সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দেশের পণ্য রফতানি ৩ দশমিক ১৫ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারিতে বছরওয়ারি ভিত্তিতে রফতানি কমেছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে পণ্য রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৯০ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার। এ হিসাবেই সামগ্রিক রফতানিতে ৩ দশমিক ১৫ শতাংশ হ্রাস হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জুলাইয়ে ২৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হলেও পরবর্তী সাত মাসে টানা নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে প্রবৃদ্ধি কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ, সেপ্টেম্বরে ৪ দশমিক ৬১ শতাংশ, অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ, নভেম্বরে ৫ দশমিক ৫৪ শতাংশ এবং ডিসেম্বরে ১৪ দশমিক ২৫ শতাংশ। জানুয়ারিতে ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল দশমিক ৫০ শতাংশ। সর্বশেষ ফেব্রুয়ারিতে রফতানি কমেছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

ফেব্রুয়ারিতে রফতানির পরিমাণ ছিল ৩৪৯ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এ অঙ্ক ছিল ৩৯৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার ডলার। ফলে বছরওয়ারি হিসাবে ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য হ্রাস হয়েছে।

নতুন ক্রয়াদেশের ক্ষেত্রেও মন্থরতার ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত উইকলি সিলেকটেড ইকোনমিক ইন্ডিকেটর্স অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলা কমেছে ১০ দশমিক ৬৯ শতাংশ এবং নিষ্পত্তি কমেছে ৬ দশমিক ৭৯ শতাংশ। এ প্রবণতা ভবিষ্যৎ রফতানিতে প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।

খাতভিত্তিক তথ্য অনুযায়ী, আট মাসে তৈরি পোশাক রফতানি হয়েছে ২ হাজার ৫৭৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। মোট রফতানির ৮০ দশমিক ৮৫ শতাংশ এসেছে এ খাত থেকে। ইপিবি জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও এ খাতে তুলনামূলক স্থিতিশীলতা রয়েছে। নিটওয়্যার খাত ওভেন পোশাকের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।

চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল ও হিমায়িত মাছসহ কয়েকটি খাতে বছরওয়ারি ভিত্তিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ইপিবি বন্দর কার্যক্রমে বিঘ্ন, জাতীয় নির্বাচন এবং প্রধান বাজারগুলোতে চাহিদা হ্রাসকে সামগ্রিক রফতানি কমার কারণ হিসেবে উল্লেখ করেছে।

বাজারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫৮৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলারের পণ্য নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রফতানি গন্তব্য হিসেবে রয়েছে এবং এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৭৪ শতাংশ। প্রধান গন্তব্যগুলোর মধ্যে চীনে সর্বোচ্চ ১৯ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

রফতানিকারক সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি ব্যয়ের ওঠানামা সামনের মাসগুলোতে রফতানির গতিপ্রকৃতিকে প্রভাবিত করতে পারে। ক্রয়াদেশ পরিস্থিতির উন্নয়ন বহুলাংশে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার ওপর নির্ভরশীল বলে তারা উল্লেখ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। দরিদ্র মার্কিনিদের খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনা নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে অঙ্গরাজ্যগুলো। সংবাদমাধ্যমের

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম

সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ

অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই আন্দোলনে আহত হৃদয়

ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭), মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে বাউফল

রায়গঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে