আটঘরিয়ার রুনা হোটেলসহ‌ ৬টি‌ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা 

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় রুনা হোটেলসহ‌ সহ ৬টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘরিয়া বাজার ও দেবোত্তর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

তিনি জানান,‌ সিগারেটের অতিরিক্ত মূল্য ও ক্ষতিকর খাদ্য বিক্রির দায়ে আটঘরিয়া বাজারের আমজাদ ফলভান্ডারকে ৫ হাজার টাকা, শফিকুল ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, সেবা মূল্য তালিকা অসঙ্গতি থাকায় সততা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা, শেফা কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, দেবোত্তর বাজারের রুনা হোটেলকে ক্ষতিকর লবন দিয়ে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং আরাফাত স্টোরকে ক্ষতিকর খাবার বিক্রির দায়ে ২ হাজার জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে আটঘরিয়া থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডলে জামায়াতে ইসলামীর সম্মেলনে এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের পাশে আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

জামায়াত-এনসিপি সমঝোতা দুই সাবেক উপদেষ্টায় আটকা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী। দলটির বক্তব্য– প্রার্থী করলে দুই

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৮ হাজার শিক্ষার্থী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৪৮ হাজার ২৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৬

পোস্টাল ব্যালটে নেই নৌকা ও চার দলের প্রতীক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে থাকবে না আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকসহ চার দলের প্রতীক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল

রায়গঞ্জে লিঙ্গভিত্তিক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নারী ও শিশুর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা ক্রমেই ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এই