আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত অন্যান্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি জারি করা ইসির পরিপত্রে বলা হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এই নিষেধাজ্ঞা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন এই আওতামুক্ত থাকবে। এছাড়া জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে।,

বিদেশগামী যাত্রী বা বিদেশ ফেরত আত্মীয়-স্বজনদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে আসা যানবাহন চলাচলের সুযোগ থাকবে, তবে এক্ষেত্রে টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন করতে হবে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি করে ছোট গাড়ি (জিপ, কার বা মাইক্রোবাস) ব্যবহারের অনুমতি দেওয়া হবে। নির্বাচন কমিশন আরও জানায়, সাংবাদিক ও পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল ইসি বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলতে পারবে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পাশাপাশি জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ইসির নির্দেশনায় আরও বলা হয়, স্থানীয় প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অন্যান্য কর্তৃপক্ষ চাইলে আরো কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা শিথিল করার ক্ষমতা রাখবেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে

নিম্নমানের খাতা বিতরণে ক্ষোভ প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার শিক্ষক

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষান্মাসিক পরীক্ষার খাতার মান নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার জন্য ব্যবহৃত

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভবনের নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর)

বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুইশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের ইছামতী, পদমপাল, বহুলী

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ

তাড়াশ প্রতিনিধি: শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও গোপনে তাড়াশের ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে